1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সঙ্কট মোকাবেলায় ভারতকে সহায়তার প্রস্তাব দিলো থাইল্যান্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সঙ্কট মোকাবেলায় ভারতকে সহায়তার প্রস্তাব দিলো থাইল্যান্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২ মে, ২০২১
  • ৫৬১ বার পড়া হয়েছে

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে জরুরী চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে থাইল্যান্ড। মহামারী মোকাবেলায় দেশটিতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন জেনারেটর, ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক পাঠানোর প্রস্তাব দিয়েছে তাঁরা। থাই প্রধানমন্ত্রী জেনারেল চান-ও-চা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে এই সহযোগিতার প্রস্তাব পাঠিয়েছেন।

এদিকে, মাতৃভূমির দুর্দিনে ইতোমধ্যে সহায়তা পাঠাতে আরম্ভ করেছে থাইল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়। আশিয়ান ভূক্ত দেশটিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যে ১১ টি ক্রায়োজেনিক ট্যাঙ্ক অনুদান হিসেবে পাঠিয়েছেন তাঁরা। গত ২৬-২৮ এপ্রিল সময়কালে আইএএফ সি-১৭ ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের মাধ্যমে উক্ত ট্যাঙ্ক গুলো ভারতে নিয়ে আসা হয়।

অন্যদিকে, ভারতে অবস্থিত থাই দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে নেয়ার জন্য গত বৃহস্পতিবার থাই এয়ার ফোর্সের একটি বিশেষ বিমান ভারতে পাঠিয়েছে থাই সরকার। উক্ত বিমানটিতে মহামারী মোকাবেলায় ভারতীয় রেডক্রসের জন্য থাই সরকারের পক্ষ থেকে ১৫ টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ব্যাংককে অবস্থিত হিন্দু সমাজের পক্ষ থেকে আরও ১৫ টি অক্সিজেন কনসেন্ট্রেটর উপহার হিসেবে নিয়ে আসা হয়।

এছাড়াও, থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় সমিতির পক্ষ থেকে আরও ১০০ টি অক্সিজেন সিলিন্ডার পাঠানোর প্রস্তাব দেয়া হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla