1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

সাদ্দাম হোসেন
আনোয়ারা উপজেলায় মোহাম্মদ হোসেন (৭০) হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা থানার এসআই মিন্নত আলী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, প্রধান আসামি মোঃ গিয়াস উদ্দিন (২০), মোঃ মোরশেদ (৩৮), মোঃ সিফাত প্রঃ শিহান (১৮), কাউসার আক্তার (২৫)।এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, এসআই মিন্নত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে চাতরীর খুনের মামলার এজাহার নামীয় প্রধান আসামিসহ ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত রোববার (১৭ সেপ্টেম্বর) বসতঘরের পাশে টিনের বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (৭০) নামে একজন গুরুতর আহত হয়। পরদিন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে সাজিয়া বেগম (৪৫) বাদী হয়ে ৮জনকে আসামি করে এজহার দায়ের করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla