1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মাধবপুরে ছোট ভাই পলাশের কিডনিতে বাঁচবে বড় ভাই সবুজ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মাধবপুরে ছোট ভাই পলাশের কিডনিতে বাঁচবে বড় ভাই সবুজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৮৪৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের দফাদার মানিক মিয়ার বড় ছেলে সাইফুল ইসলাম সবুজ এর দুটি কিডনি ড্যামেজ হয়ে যায়। ডাক্তার কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দেন। সবুজকে বাঁচাতে তার আপন ছোট ভাই পলাশ একটি কিডনি দিতে রাজি হয়ে যায়। সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে আজ ১২ আগস্ট শনিবার সকালে ঢাকা বারডেম হাসপাতালে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখবর নিশ্চিত করেছেন সবুজের পরিবারের পক্ষ থেকে। সাইফুল ইসলাম সবুজ দফাদার মানিক মিয়ার বড় ছেলে। নিম্নবিত্ত পরিবারের মানিক মিয়া তার ছেলের এত ব্যয় বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারছিলেন না। আত্মীয় স্বজন এলাকাবাসী এবং মানবিক সংগঠন গুলো সার্বিক সহযোগিতা করেছে তার চিকিৎসা চালিয়ে যেতে। দফাদার মানিক মিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাইফুল ইসলাম সবুজের ছোট ভাই পলাশের এই আত্মত্যাগ এলাকায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সবার মুখে মুখে ভাইয়ের জন্য ভাইয়ের এই আত্মত্যাগ প্রশংসায় ভাসছে। সবাই দোয়া করছেন তাদের দুই ভাইয়ের জন্য। যে সমাজে ভাই ভাইকে খুন করছে, সম্পদের জন্য সেই সমাজেই ভাইয়ের জন্য ভাই কিডনি দান করছে। সমাজের প্রতিটি ভাই যেন সবুজ এবং পলাশের মত হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla