1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পাহাড়তলীতে যুবককে জবাই করে হত্যা করলো সৎ ভাই - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পাহাড়তলীতে যুবককে জবাই করে হত্যা করলো সৎ ভাই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৫৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পাহাড়তলীতে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কায়সার নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় পাহাড়তলী থানার পাশেই এই ঘটনা ঘটে।

নিহত কায়সার রেলওয়ের সাবেক কর্মচারী জমির আহমদের দ্বিতীয় স্ত্রীর ছেলে।

নিহতের পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে সৎ ভাই-বোনের সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এটি নিয়ে কয়েকবার বৈঠক হয়েছিল। বিষয়টি সমাধান না হওয়ায় নামধারী যুবলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার সাজ্জাদ হোসেন বিভিন্ন সময় আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। গত ২৭ মার্চেও সে আমাদের অপর ভাই মাইনুদ্দিন উজ্জলকে ছুরিকাঘাত করেছিল। আজও সে ৭-৮ জনকে নিয়ে আমার ভাইকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে। শুধু গলায় নয়, আমার ভাইয়ের পেটেও ছুরিকাঘাত করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। সাজ্জাদের ফঁসি চাই।

এদিকে ঘটনার পর পাহাড়তলী থানা পুলিশ তাৎক্ষণিক ৩ জনকে আটক করেছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিন্ত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইমাম হোসেন। তিনি বলেন, পারিবারিক জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। হত্যাকাণ্ডে পরপরই বড় পরিবারের ৩ ভাইকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla