1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
করোনা মুক্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ছাড়া পেলেন এইমস থেকে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

করোনা মুক্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ছাড়া পেলেন এইমস থেকে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬০৩ বার পড়া হয়েছে

করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৯ এপ্রিল তিনি করোনা পজিটিভ হন। করোনা আক্রান্ত হওয়ার আগে তিনি ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন। এরপর কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে অনতিবলম্বে এইমসে ভর্তি করা হয়।প্রাক্তন প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তির পর তাঁর কোনও জ্বর বা উপসর্গ ছিল না। কিন্তু অশীতিপর মনমোহন সিংয়ের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। তাঁকে চটজলদি ভর্তি করা হয় এইমসে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করোনা পরিস্থিতিতে কিছু পরামর্শ দিয়েছিলেন তিনি।

তারপরই প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে করোনা আক্রান্ত হন। আগামী সতর্কতা অবলম্বন করাতেই মাত্র ১০ দিনে করোনা সক্রমণ মুক্ত হলেন তিনি। এখানে উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের। যা এখন পর্যন্ত সর্বাধিক।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla