1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে নিখোঁজের আটদিন পরে দুই স্কুলছাত্রীকে ফিরে পেল পরিবার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজাপুরে নিখোঁজের আটদিন পরে দুই স্কুলছাত্রীকে ফিরে পেল পরিবার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের আটদিন পরে দুই স্কুলছাত্রীকে ফিরে পেল তার নিজ নিজ পরিবার। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-ঝালকাঠি) সার্কেল মো. মাসুদ রানা থানার হল রুমে উপস্থিত হয়ে প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, গত ৪ জুলাই উপজেলা সদরের মেডিকেল মোড এলাকা থেকে দুঃসম্পর্কের দুই চাচাত বোন স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখাঁজ হয়। ৫ জুলাই তাদের নিজ নিজ পরিবার পৃথক দুইটি সাধারণ ডাইরী করেন। পরে ডাইরীর আলোকে রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মিরপুর এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ১০ জুলাই একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করেন। তারা ঐ এলাকায় একটি শপিংমলে চাকুরী নেয়ার চেষ্টা করেছিলেন। পরিবারের সাথে অভিমান করে দুই স্কুলছাত্রী এমনটা করেছেন বলেও পুলিশ জানায়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্থান্তর করে সন্তানদের সাথে ভাল আচরণ করার পরামর্শ দেয়া হয়েছে পরিবারকে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla