1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শ্রীমঙ্গলে এক ব্যবসায়ী যুবলীগ নেতাকে গণপিটুনি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শ্রীমঙ্গলে এক ব্যবসায়ী যুবলীগ নেতাকে গণপিটুনি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে এক যুবলীগ নেতাকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। গণপিটুনি খাওয়া যুবলীগ নেতা হলেন উপজেলার সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুল মিয়া মহালদার (৪৫)। তিনি ওই এলাকার মৃত আহসান উল্লার ছেলে। জানা যায়, ওই যুবলীগ নেতা ও তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘ দিন থেকে উপজেলার সাইটুলা এলাকায় পুটিয়াছড়া থেকে অবৈধ বালু তোলে এলাকার ফসলি জমি,রাস্তা-ঘাট ও সরকারি ব্রিজের ক্ষতি সাধন করে আসছে।
শনিবার বিকেল ৬ টায় এলাকাবাসী স্থানীয় সংবাদকর্মীদের ক্ষতিগ্রস্থ এলাকার অবস্থা দেখাতে নিয়ে গেলে ফুল মিয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী এলাকাবাসী ও সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমন করতে আসলে তখন এলাকাবাসী ফুল মিয়াকে গণপিটুনি দেয়। পরে ফুল মিয়া দৌড়ে তার জীপ গাড়ী নিয়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়। এসময় ফুল মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর আক্রমনে ওই এলাকার মাসুক মিয়ার স্ত্রী আছমা বেগম (৪৫)সহ আরও কয়েক জন আহত হন বলে জানা গেছে। এ ব্যাপারে সাইটুলা এলাকার কনাই মিয়ার ছেলে জালাল মিয়া জানান,ফুল মিয়া ও তার ক্যাডার বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেছেন। তাদের ভয়ে কেউ এলাকায় প্রতিবাদ করার সাহস পায় না। তারা এলাকার পুটিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু তোলে এলাকার ফসলী জমি,রাস্তা-ঘাট ও সরকারি ব্রিজের ক্ষতি করে আসছে। তিনি বলেন,ফুল মিয়ার বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ দিলেও কোন ফল পাওয়া যায় না।
শনিবার বিকেল বেলা স্থানীয় সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শন করতে নিয়ে আসলে এতে ফুল মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিক ও এলাকাবাসীর ওপর হামলে পড়ে। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে সে এলাকা থেকে পালিয়ে যায় বলে জানান। এ ব্যাপারে ফুল মিয়া মহালদারের সাথে মঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান,তিনি এ ব্যাপারে খবর পেয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাটিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন,কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন জানান,অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে বালু জব্দ ও জরিমানা করা হচ্ছে। সাইটুলা এলাকার ঘটনাটি তিনি জেনেছেন এবং আজ থেকে ওই এলাকায় জোড়ালোভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla