1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে ট্যাংকার বিস্ফোরণ : নিখোঁজ থাকা ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে ট্যাংকার বিস্ফোরণ : নিখোঁজ থাকা ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠির সুগন্ধায় জ্বালানী তেল বহনকারী ট্যাংকার বিস্ফোরন ঘটনায় নিখোঁজ থাকা তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া কেবিনের ভেতরে বিকেল সারে চারটায় জাহাজের সুকানি আকরাম হোসেনের মরদেহ পাওয়া যায়। এটিই ছিলো জাহাজে নিখোঁজ থাকা শেষ ব্যক্তি। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝালকাঠির স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এর আগে সোমবার (২৩ জুলাই) সকাল ১১ টা এবং দুপুর ১ টায় জাহাজের মাস্টার রুহুল আমিন এবং ড্রাইভার মাসুদুর রহমান বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ২ জুলাই বিকেলে জাহাজের ইঞ্জিন রুম থেকে ট্যংকারটির গ্রিজার মো. হৃদয় হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিখোঁজ থাকা চার জনেরই মহদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেককেই সনাক্ত করেছে তাদের স্বজনরা। কোস্ট গার্ড বরিশাল জোনের অপারেশন কর্মকর্তা লে: কর্ণেল শাফায়েত হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরেরদিন ২ জুলাই বিকেলে আগুনে পোড়া জাহাজের ইঞ্জিন রুম থেকে ট্যাংকারের গ্রীজার হৃদয় হোসেনের পোড়া মরদেহ উদ্ধার করেছে কোষ্টগার্ড। বাকিদের ৩ জুলাই ডুবন্ত কেবিনের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘উদ্ধার হওয়া সকল লাশের পরিচয় মিলেছে। ময়না তদন্ত শেষে প্রত্যেকের মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, পহেলা জুন শনিবার দুপুর পৌনে ২টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যংকার ‘ওটি সাগর নন্দিনী-২’ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় জাহাজের পেছনের তিনতলা বিশিষ্ট চালকের কক্ষ ও কেবিনের অংশ উড়ে গিয়ে পানিতে নিমজ্জিত হয়। এর পর থেকে জাহাজের মাস্টার রুহুল আমিন, সুকানি আকরাম হোসেন, ড্রাইভার মাসুদুর রহমান বেলাল ও গ্রিজার মো. হৃদয় নিখোঁজ হয়। ঘটনার সময় অগ্নিদগ্ধ হয় আরো চারজন। এরা হলেন, জাহাজের কর্মচারী শাকিল হোসেন, ফরিদুল আলম, ইকবাল হোসেন এবং মাইনুল ইসলাম হৃদয়। আহতরা রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla