1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সৈয়দপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সৈয়দপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে

খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে ২৯ মে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।এই অভিযানে ওজন ও পরিমাপে কারচুপির মাধ্যমে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় মেসার্স রওশন এন্ড রজব ফিলিং স্টেশন, পার্বতীপুর রোড, সৈয়দপুর, নীলফামারী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- এবং ট্যাংকলরীর বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় মেসার্স খালেক ফিলিং স্টেশন, সৈয়দপুর, নীলফামারী প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- জরিমানা করা হয়।
এছাড়া জ্বালানী তেলের মান যাচাইয়ের লক্ষ্যে পাম্পগুলোর পেট্রোল, অকটেন ও ডিজেলের নমুনা পরীক্ষণের জন্য প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিয়াজ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও পরিদর্শক (মেট্রোলজি উইং) মোঃ হাফিজুর রহমান।

জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla