1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিদেশি পিস্তল হেরোইনসহ রাজশাহী নগরীর শীর্ষ সন্ত্রাসী আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বিদেশি পিস্তল হেরোইনসহ রাজশাহী নগরীর শীর্ষ সন্ত্রাসী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

সোহেল রানা রাজশাহী

সারোয়ার জামান সুইটকে (৩৪) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, একটি অত্যাধুনিক টিপ চাকু ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সুইট রাজশাহী নগরীর উপরভদ্রা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে।
বুধবার (৮ মার্চ) দিনগত রাতে মহানগরীর বালিয়াপুকুর উপরভদ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ সদর দপ্তরের অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুইট রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাস জগতের এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। তার নামে একাধারে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলাসহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে। এলাকার লোকজন তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত হয়ে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কারাগারে ছিলেন সুইট। সম্প্রতি জামিনে তিনি বেরিয়ে আসেন। এরপর অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনায় রাতেই মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।তিনি আরও বলেন, খবর পেয়ে বুধবার রাতে সুইটের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় সুইটের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি টিপ চাকু এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট স্বীকার করেন তিনি এলাকায় ত্রাস সৃষ্টির জন্য অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখতেন।সুইটকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla