1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
উখিয়ায় ক্যাম্পে তিন রোহিঙ্গার গলাকাটা লাশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

উখিয়ায় ক্যাম্পে তিন রোহিঙ্গার গলাকাটা লাশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৫৫৪ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি

কক্সবাজার-১৪ এপিবিএন-এর অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় রাজাপালং ইউনিয়নের ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তিন রোহিঙ্গার গলাকাটা লাশ পাওয়া গেছে।

নিহতরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩৩), তার স্ত্রী মরিয়ম খাতুন (২৬) ও শ্যালিকা হালিমা খাতুন (২০)।

স্থানীয়দের বরাতে এসপি নাঈমুল ইসলাম বলেন, উখিয়ার ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম খাতুনের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।

“এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তারা পরস্পরের উপর হামলা করে। এতে এই খুনের ঘটনা ঘটেছে।”

এই এপিবিএন কর্মকর্তা আরও বলেন, সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এপিবিএন-এর সদস্যরা বাড়ি থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে মরিয়ম খাতুনের গলা কাটা এবং অপর দুইজনের গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উখিয়া থানার ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla