1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দালালের খপ্পরের পড়ে লাশ হয়ে ফিরল যুবক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দালালের খপ্পরের পড়ে লাশ হয়ে ফিরল যুবক

ফেরদৌস আলম অপু
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম অপু

জীবনের ভাগ্য ফেরাতে ভিনদেশে পাড়ি জমাতে চেয়েছিল কক্সবাজারের উখিয়ার যুবক মিটন বড়ুয়া।
তবে প্রায় এক সপ্তাহ পর দালালের খপ্পরে পড়ে লাশ হয়ে ফিরতে হল তাকে।
চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের ফেনী নদীতে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে বিজিবি।পরে পরিচয় শনাক্ত করে স্বজনদের উপস্থিতিতে ময়না তদন্তের জন্য তার লাশ চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়।
মৃত্যুর খবর পাবার পরপরই পরিবারের স্বজনদের আহাজারি যেন থামছেই না।নেমেছে শোকের ছায়া।
জানা যায়  বৃহস্পতিবার সকালে পরিবারের কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ছিলেন উখিয়া উপজেলার মধ্যরত্না গ্রামের সামাচরণ বড়ুয়ার ছেলে মিটন বড়ুয়া,এরপর দালালের হাত ধরে অবৈধভাবে ভারতের বর্ডার পার হতে কাল হয়ে দাড়ালো বর্ডারে পাশে লাগুয়া এক ছোট ফেনী নদী।
মূলত ভারতে প্রবেশ করতে সে নদী পার হতে হয়।তাই নদী পাড়ি দিয়েছিল মিটন বড়ুয়াসহ আরও ৩ জন। তবে অন্যরা কূলে ফিরলেও সাঁতার না জানা মিটন বড়ুয়া আর কীনারায় উঠতে পারেনি।
এদিকে পরিবারের দাবি মিটন বড়ুয়া সাঁতার না জানা সত্বতেও নদীতে নামানোর জন্য বাধ্য করেছিল সহযোগী হিসেবে থাকা পায়েল বড়ুয়া,এই বিষয়ে পায়েল বড়ুয়া সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করলে সে কথা রাজি হয়নি।
মূলত পায়েল বড়ুয়া একজন দালাল হিসেবে চিনে সবাই,তার বাড়ি চট্রগ্রামের বাঁশখালী উপজেলার জলদী গ্রামে বলে জানা যায়,দুই বাংলার পরিচয়পত্রও রয়েছে তার,তাই টাকার বিনিময়ে ইউরোপে নিয়ে যাবার লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে প্রতিমাসে ভারতে লোক নিয়ে যায় পায়েল বড়ুয়া,তাই পায়েল বড়ুয়ার বিরুদ্ধে আইনের আশ্রয় নিবে বলেও জানান তার পরিবারের লোকজন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।তাই সুশীল সমাজ বলছে সাধারণ জনগণের সচেতন হওয়া জরুরী এবং অবৈধ উপায়ে যেন কেউ বাইরের দেশে গমন না করে সেদিকে লক্ষ্য রাখা উচিত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla