1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
২৭ বছর পরও কবরে অক্ষত মরদেহ! - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২৭ বছর পরও কবরে অক্ষত মরদেহ!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড মর্দানা এলাকায় অলৌকিক ঘটনার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মর্দানা গ্রামের একটি মাদরাসার ঘর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি করার সময় একটি কবরের সন্ধান পান নির্মাণ শ্রমিকেরা।

এ সময় ওই কবর থেকে একজনের অক্ষত মরদেহ উদ্ধার করে তারা। মরদেহের আত্মীয়স্বজনরা জানায়, মর্দানা গ্রামের এমাজ উদ্দিন মণ্ডলের ছেলে করিম মণ্ডল গেল ২৭ বছর আগে মৃত্যুবরণ করলে তাকে বাড়ির পেছনে পারিবারিক গোরস্তানে দাফন করে। দীর্ঘ ২৭ বছর পর গত মঙ্গলবার কবরস্থানের পাশে মাদরাসার ঘর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু হয়।

এক পর্যায়ে বৃহস্পতিবার ওই কবরস্থানের পাশে ঘর নির্মাণের জন্য খোঁড়ার সময় করিম মণ্ডলের অক্ষত মরদেহ দেখতে পায়। মৃত করিম মণ্ডলের ছেলে মেন্টু মণ্ডল (৪০) মরদেহটি শনাক্ত করে জানান, প্রায় ২৭ বছর আগে তার পিতার স্বাভাবিক মৃত্যু হলে ওই স্থানে দাফন করা হয়। তবে মরদেহের শরীরের কোন পরিবর্তন হয়নি। এমনকি কাফনের কাপড়েরও কোন পরিবর্তন ঘটেনি।

তিনি আরও জানান, তার পিতা ইসলামিক বিধি বিধান মেনে চলতেন। এলাকাবাসী জানায়, মৃত করিম মণ্ডল অত্র এলাকার মধ্যে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। এদিকে খবর পেয়ে শত শত এলাকাবাসী মরদেহ দেখার জন্য ভিড় জমায়। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে মরদেহটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। সৌজন্য ই্তেফাক

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla