1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নার্স সেজে মমতা মাতৃসদন থেকে এক নবজাতক শিশু নিয়ে পালিয়েছে সূন্দরী ললনা: উদ্ধারের চেষ্টা পুলিশের - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নার্স সেজে মমতা মাতৃসদন থেকে এক নবজাতক শিশু নিয়ে পালিয়েছে সূন্দরী ললনা: উদ্ধারের চেষ্টা পুলিশের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৬৫ বার পড়া হয়েছে
 বিশেষ প্রতিবেদন
সোমবার, ২৯ অগাস্ট নগরীর বন্দরটিলা এলাকায় মমতা মাতৃসনদ হাসপাতালের শিশু ইউনিট থেকে নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে।
২৮ আগস্ট রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান শিশু র বাবা। শিশু চুরির ব্যাপারে শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গত ২৭ আগস্ট‌ শনিবার সকাল ১০টার দিকে আমি আমার স্ত্রীকে মমতা মাতৃসদন মমতা ক্লিনিক হাসপাতালে ভর্তি করাই এর পরপরেই দুপুরের দিকে আমার স্ত্রীর কোলজুড়ে আসে ছেলে সন্তান। বিকেল ৩টার দিকে অজ্ঞাত এক মহিলা ক্লিনিকে আসেন চট্টগ্রাম মেডিকেলের নার্স পরিচয় দেন এবং টিকা দেয়ার কথা বলে নবজাতককে নিয়ে উধাও হয়ে যান। তিনি বলেন, নবজাতক শিশুর চুরির ঘটনায় ক্লিনিকের কেউ জড়িত আছেন, কিনা তা সিসিটিভির ফুটেজ বের করলেই জানা যেতে পারে বলে শিশুর আত্মীয় স্বজনের দাবি। তবে প্রায় সাড়ে ৩ঘন্টা চেষ্টা করে সিসিটিভি ফুটেজ শনাক্ত করতে পারে নাই ক্লিনিকের দায়িত্বশীলরা। নবজাতক শিশুকে না পেলে, মাতৃসনদ মমতা ক্লিনিকের বিরুদ্ধে মামলা দায়ের করার হুমকি দেন আ্ত্মীয়রা। নবজাতক শিশু চুরির ব্যাপারে মমতা মাতৃসদন ক্লিনিকের ম্যানেজার মোঃ মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল দুপুরের দিকে অ্যাপ্রোন পড়ে এক মহিলা নার্স এসেছিলেন,তিনি নিজেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের নার্স পরিচয় দেন,এরপর রোগীর স্বজনদের টিকা দেয়ার কথা বলেন,এরপর সেই মহিলা ওই নবজাতকের দাদীর সঙ্গে কথা বলে চা খেয়েছেন বিকেলের দিকে, বাচ্চাকে টিকা দেয়ার কথা বলে নিচে নামেন তারা দুইজন,নিচে নেমে এই মহিলা বলেন বাচ্চাটাকে আমাকে দাও,তুমি তো আর টিকা দিতে পারবে না,তুমি একটা কাজ কর ৫০০ টাকার এই নোটটি ভাংতি করে নিয়ে এসো,রোগীর স্বজন সরল মনে টাকা ভাঙতি করতে গেলে ওই মহিলা ডাক্তার বাচ্চাকে নিয়ে উধাও হয়ে যায়,বর্তমানে প্রশাসনের লোকজন এসেছে,তারা সহ সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেছেন এই মহিলাকে শনাক্তের চেষ্টা করছেন। এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমকে বলেন,নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন নামে ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে। ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থে এসেছি আমরা ক্লিনিকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে।তিনি বলেন,নবজাতক শিশুকে খুজে বের করার জন্য যতটুকু চেষ্টা‌ অব্যাহেত এবং পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে জানতে মমতার ৩ কর্মী কে থানায় আনা হয়েছে বলে কর্তব্যরত ডিউটি অফিসার জানিয়েছেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla