1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁয় সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নওগাঁয় সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে

মাহমুদুন নবী বেলাল নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৪৫৮ বার পড়া হয়েছে

নওগাঁয় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। আজ বুধবার সকাল থেকে জেলা শহরের লক ডাউনের আওতাভুক্ত সকল দোকান পাট বন্ধ রয়েছে। আন্তঃরুটসমূহে কোন ভারী যানবাহন চলছে না। শহরের বিভিন্ন সড়কে দু’একটি রিক্সা ও মোটর সাইকেল ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। জেলা শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ন মোড় সমুহে কড়া পুলিশী প্রহড়া পরিলক্ষিত হয়েছে। যে দু’একটি যানবাহন অপ্রয়োজনীয় ভাবে চলা ফেরা করার চেষ্টা করছে তাদের কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। এসব যানবাহনের গদি খুলে নেয়া হচ্ছে এবং এ সময় বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ বলেছেন সম্প্রতি করোনার প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেছে। সরকার তা প্রতিরোধে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে এই লক ডাউন ঘোষনা করেছে। তিনি সকলকে অন্ততঃপক্ষে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলার আহবান জানান। পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম জানিয়েছেন দেশকে করেনার হাত থেকে রক্ষার স্বার্থে সরকারের নির্দেশে সারাদেশে লকডাউন চলছে। যে কোন ভাবেই হোক সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla