1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৩ কোটি ৩৫ লাখ টাকার আফিমসহ আটক ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

৩ কোটি ৩৫ লাখ টাকার আফিমসহ আটক ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে ৩ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৩৫০ গ্রাম আফিমসহ কাকন মল্লিক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার (১ আগস্ট) বিকেলে এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

কাকন মল্লিক বাঁশখালী থানার পূর্ব পুঁইছড়ি এলাকার মন্টু মল্লিকের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, যাত্রীবাহী বাসযোগে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য আফিম ও চোলাই মদসহ বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে কাকন মল্লিককে আটক করা হয়। এ সময় একটি সাদা রঙের পলিথিনের ভেতর থেকে সাড়ে ৩ লিটার চোলাই মদ এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে শসার মধ্যে লাল স্কচটেপ দ্বারা মোড়ানো আঠালো ও খয়েরি রঙের ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কাকন মল্লিক দীর্ঘদিন যাবৎ বান্দরবান জেলার থানচি এলাকা থেকে পাইকারি বাজার দরে আফিম ও অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা খুচরা বাজার দরে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla