1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পুলিশের নাম ভাঙ্গিয়ে অপরাধীদের আশ্রয় দিচ্ছে কে এই মিন্টু ? - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পুলিশের নাম ভাঙ্গিয়ে অপরাধীদের আশ্রয় দিচ্ছে কে এই মিন্টু ?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে

পুলিশের নাম ভাঙ্গিয়ে পুলিশের নামেই সদরঘাট ও ডবলমুরিং – এ চাঁদাবাজি করে পুলিশ ও সরকারের দূর্নাম রটাচ্ছে জনৈক মিন্টু ।এই মিন্টুই উল্লেখিত দুই থানা এলাকায় অপরাধীদের আশ্রয় দিয়ে নিজে টাকা কামাচ্ছে ও অন্যদিকে সৎ পুলিশ অফিসারেরা বেকায়দায় পড়ছে।

জানা গেছে, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় যত ঘাট রয়েছে তত ঘাটের  ইলিশ ও চোরাই তেল ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল টাকা চাঁদা নিয়ে থাকে সে ।তামা ও পিতল ব্যবসায়ীরা তাকে চাঁদা দিতে হয় । নইলে এই দুই থানা এলাকায় কেউই ভান্ডারী ব্যবসা করতে পারেনা।জুয়া ও মাদক ব্যবসায়ীদের কাছে তার রয়েছে গলায় গলায় ভাব।

অভিযোগ রয়েছে পুরানো ওয়ারেন্ট প্রাপ্ত সদরঘাট ও ডবলমুরিং থানার আসামীদের একটি তালিকা তার মুখস্হ রয়েছে। ফলে এই সব ওয়ারেণ্ট প্রাপ্ত আসামীরা মিন্টুর সাথে সম্পর্ক থাকার কারণে সৎ পুলিশেরা চেষ্টা চালিয়েও আসামী আটক করতে পারে না।পুলিশ এইসব ওয়ারেন্ট প্রাপ্তদের নাগাল না পেলেও মাসে মাসে মিন্টুর সাথে রয়েছে ওদের যোগাযোগ।

চিংড়ি পোনা ও গাছের গাড়ী থেকেও চাঁদা পায় এই মিন্টু । পুলিশের ভয় ও দােহাই দিয়ে এই মিন্টু দুই থানা এলাকায় আইন শৃংখলার অবনতি ঘটিয়ে চললেও ডরে ভয়ে কেউ প্রতিবাদ করে না ।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ এই বিষয়ে পূর্ব বাংলাকে বলেন – মিন্টু নামের আমাদের সদরঘাট থানায় কোন পুলিশ নেই।

 

 

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla