1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গে ফুটন্ত পানি ঢেলে হত্যাচেষ্টা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গে ফুটন্ত পানি ঢেলে হত্যাচেষ্টা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

স্বপ্নে স্বামী প্রেম করেন। আর তা জানতে পেরে পৈশাচিক কাণ্ড ঘটিয়েছেন এক স্ত্রী। খবর অনুযায়ী, ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গে গরম পানি নিক্ষেপের অপরাধে বলিভিয়ায় এক নারীকে আটক করা হয়।

অডিটি সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর অভিযোগ, তার স্বামী ঘুমের মধ্যে স্বপ্নে অন্য নারীকে ভালোবাসে। বলিভিয়ার লা পাজ শহরে গত সপ্তাহে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

অভিযুক্ত স্ত্রী পুলিশকে জানান, একদিন তার ৪৫ বছর বয়সী স্বামী ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনি শুনতে পান, তিনি (স্বামী) ঘুমের মধ্যে অন্য নারীর কাছে প্রেম নিবেদন করছেন।সেসব শুনে তিনি রেগে যান এবং রান্নাঘরে গিয়ে ফুটন্ত গরম পানি নিয়ে আসেন। সেগুলো তিনি স্বামীর যৌনাঙ্গে নিক্ষেপ করে হত্যার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির যৌনাঙ্গের পাশাপাশি হাতে ও পিঠে সেকেন্ড ডিগ্রি বার্ন হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

পুলিশ আরও জানিয়েছে, এটাই ওই নারীর প্রথম আক্রমণ নয়। এর আগেও একবার তিনি স্বামীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিলেন।

সংবাদমাধ্যমটি এও জানিয়েছে, আহত স্বামী পুলিশ ডেকেছেন, নাকি তার চিৎকারে প্রতিবেশীরা পুলিশ ডেকেছে তা জানা যায়নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla