1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেতারের মহাপরিচালক কামরুজ্জামান মারা গেছেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেতারের মহাপরিচালক কামরুজ্জামান মারা গেছেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২২ জুলাই) দিনগত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেশকিছু দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
শনিবার (২৩ জুলাই) বাংলাদেশ ইনফরমেশন সার্ভিস অ্যাসোসিয়েশন’ বিসিএস (তথ্য) ক্যাডারের সাংগঠনিক সম্পাদক নূরুল আফসার কাজল এসব তথ্য জানান।
আহম্মদ কামরুজ্জামান যশোর জেলায় ১৯৬৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র থাকা অবস্থায় মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেন। পরে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে বেনারাস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এ প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। তিনি ১৯৮৭ সালে ৭ম সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় তথ্য ক্যাডারে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করে বাংলাদেশ বেতারে যোগদান করেন। ১৯৮৭ সালের ১ এপ্রিল বাংলাদেশ বেতার, খুলনায় যোগদানের মাধ্যমে তার চাকরিজীবনের সূচনা হয়।
আহম্মদ কামরুজ্জামান ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব নেন। এর আগে ২০২১ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে তিনি গবেষণা ও গ্রহণ কেন্দ্র, উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, মহাশক্তি প্রেরণ কেন্দ্র, ক্ষুদ্রতরঙ্গ প্রেরণ কেন্দ্র, জাতীয় বেতার ভবন, পরিকল্পনা শাখা, কারিগরি কার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিজের মেধা, পরিশ্রম ও সততার স্বাক্ষর রেখে তিনি বাংলাদেশ বেতারকে সমৃদ্ধ করেছেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla