1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জোরারগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জোরারগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাটে কামরুল ইসলাম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিনগত রাতে তার ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে লুঙ্গির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বুধবার (১৩ জুলাই) সকাল ১১:২০ মিনিটে জোরারগঞ্জ থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।
কামরুল ইসলাম বারইয়ারহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যম জামালপুর গ্রামের আলী আহম্মদের পুত্র। পেশায় সে রাজমিস্ত্রি ছিলো।
পরিবারের বরাত দিয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, কামরুলের স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকালকে তাকে আনার জন্য গিয়েছিল কিন্তু স্ত্রী আরও কিছুদিন থাকবে বলে আসে নাই। সেখান থেকে চলে এসে আবেগের বসবতি হয়ে সে রাতের কোন একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ৫ থেকে ৬ মাস পূর্বে তাদের বিবাহ হয়ে বলে জানা গেছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla