1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম জেলা পিপি আ. ক. ম সিরাজুল ইসলাম আর নেই - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম জেলা পিপি আ. ক. ম সিরাজুল ইসলাম আর নেই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ ক ম সিরাজুল ইসলাম মারা গেছেন। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।

বৃহস্পতিবার ১৬ জুনরাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।শুক্রবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম কোর্ট হিল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এরপর সিরাজুল ইসলামের দ্বিতীয় জানাজা হবে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

জানা গেছে, রাত ৮টার দিকে তিনি অসুস্থবোধ করলে তাকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে ভর্তি করানো হয়। প্রবীণ এ আইনজীবী দীর্ঘদিন ধরে লান্স ক্যান্সার আক্রান্ত ছিলেন। গত দুই বছর ধরে কেমোথেরাপি নিচ্ছিলেন।

আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন প্রবীণ এই আইনজীবী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla