1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
না ফেরার দেশে সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী, পূর্ব বাংলা পত্রিকার সম্পাদকের শোক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

না ফেরার দেশে সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী, পূর্ব বাংলা পত্রিকার সম্পাদকের শোক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে’র সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সদস্য আব্দুর রউফ পাটোয়ারী আর নেই।

ব্রেইন স্ট্রোক করলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর শনিবার (২ এপ্রিল) রাত সোয়া একটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক অর্থ সম্পাদক আবদুর রউফ পাটোয়ারীর প্রথম নামাজে জানাজা রবিবার (৩ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে সামনে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য আবদুর রউফ পাটোয়ারীর পৈত্রিক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তারাকুচা গ্রামে। মৃত্যুকালে তিনি ছয় ভাই, ছয় বোন, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সদা হাস্যোজ্জ্বল আব্দুর রউফ পাটোয়ারীর অকাল মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। তিনি দীর্ঘ সময় সহ-সম্পাদক হিসেবে কাজ করেন দৈনিক আজকের চট্টগ্রামে। সিইঊজে’র দৈনিক সাঙ্গু- প্রিয় চট্টগ্রাম ইউনিটের প্রধান ছিলেন।

তার মৃত্যুতে সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla