1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মেঘনায় ফেরিতে অগ্নিকাণ্ড, পুড়লো ৬ ট্রাক - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মেঘনায় ফেরিতে অগ্নিকাণ্ড, পুড়লো ৬ ট্রাক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৪৬৭ বার পড়া হয়েছে

মেঘনা নদী‌তে কলমীলতা না‌মে এক‌টি ফে‌রি‌তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পু‌ড়ে গে‌ছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভো‌রের দি‌কে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভিস ও নৌ পু‌লিশ সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

ভোলার ই‌লিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজু‌চৌধুরী ঘাট থে‌কে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নি‌য়ে ভোলার ই‌লিশা আস‌ছিল ফে‌রি‌টি। ভোলার চর ও ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে আস‌লে আগুন ধরে যায়। ‌

ফে‌রি‌তে থাকা এক‌টি কক‌সি‌টের পিকআপ ভ্যান থে‌কে আগু‌নের সূত্রপাত। এতে মুহূর্তের ম‌ধ্যে আগুন‌ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। সকাল সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পু‌ড়ে গে‌ছে

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla