1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে ছাত্রদল নেতা ছবুর নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে ছাত্রদল নেতা ছবুর নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ফ্যামিলি কার্ডের কার্যক্রম পরিচালনায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস ছবুর বলেন, আমরা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নির্বাচনের আগে দেশের মা-বোনদের ঘরে ঘরে গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের অন্যতম এ পরিকল্পনা, ‘ফ্যামিলি কার্ড’ সম্পর্কে মানুষকে অবহিত করেছিলাম। আজ আমাদের নেতা দেশের প্রধানমন্ত্রী হয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ কারণে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এই দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন, যাতে তথ্য সংগ্রহে কোনো অনিয়ম, ভুল বা অননুমোদিত ব্যক্তির সম্পৃক্ততা না ঘটে।

দেশের একটি গোষ্ঠী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই পরিকল্পনাকে পরিকল্পিতভাবেই নস্যাৎ করার জন্য উঠেপড়ে লেগেছে বলেও মন্তব্য করেন ছাত্রনেতা আবদুস ছবুর। তিনি বলেন যারা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা নিয়ে জাতির কাছে উপহাস করেছিলো, তারা কিভাবে আবার এই কার্ডের বিষয় নিয়ে মানুষের কাছে যাবে তা আমার বুঝে আসে না! তাদের লজ্জা থাকা উচিৎ।

তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করা উচিত, যাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হয়।

সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আহ্বান, তারা যেন সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla