1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খোন্দকার মিজবাহ উল আজীম নৌবাহিনী প্রধান হলেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

খোন্দকার মিজবাহ উল আজীম নৌবাহিনী প্রধান হলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম। তাকে এ পদে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি ২৩ জুলাই নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

খোন্দকার মিজবাহ বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তাকে এ দায়িত্ব দিয়ে মাস্কাটে পাঠানো হয়। ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পান খোন্দকার মিজবাহ। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন।

চাকরি জীবনে তিনি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দেন। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চল অন্যতম। খোন্দকার মিজবাহ বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্বও পালন করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla