1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যে কোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে রয়েছে ছাত্রদল- নাছির - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সমাজ আছে, মানুষ আছে, শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? আড়াইহাজারে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থী ঘোষণা রবিউল আউয়াল মাসে ১২দিন ব্যাপী মানবিক শিক্ষায় মুসল্লিদের উজ্জীবিত করছে নয়নজান জামে মসজিদ কমিটি চন্দনপুরা এক্সেস রোডের মুখে যানজট, বেপরোয়া অটোরিকশা চলাচলে জনদুর্ভোগ প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন চট্টগ্রামে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

যে কোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে রয়েছে ছাত্রদল- নাছির

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত¡াবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার চট্টগ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে নিহত দুই বছর বয়সী ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন নাছির উদ্দীন নাছির। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে। আজ প্রথম দিনে ৫০০টি পরিবারের হাতে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।” ত্রাণ বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, মহানগর ছাত্রদলের জৈষ্ঠ্য যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আবদুস ছবুর, ফরহাদুল ইসলাম, আজিম উদ্দিন, মোঃ মাইমুনুর রশিদ, মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আল মামুন সাদ্দাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জালাল সিদ্দিকী, ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি তাসকিয়ার রহমান বাবর, জেলা ছাত্রদলের সদস্য মোঃ তৈয়ব, বেলাল মাহমুদ, মোঃ তারেকুল ইসলাম, মোহাম্মদ কাইদুল ওয়াদুদ জিহান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেকুর রহমান প্রমূখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla