1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 ফেসবুকে শেয়ার দেয়াকে কেন্দ্র করে পতেঙ্গা এলাকায় ব্যবসায়ী নাছির গুরুতর আহত - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 ফেসবুকে শেয়ার দেয়াকে কেন্দ্র করে পতেঙ্গা এলাকায় ব্যবসায়ী নাছির গুরুতর আহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

এনসিপি নেতাকে মারধর করার ঘটনা ফেসবুকে শেয়ার দেয়ার  কারণে ঘটনার সাথে জড়িত একই ব্যাক্তিরা শেয়ার দাতাকেও হত্যা চেষ্টা চালিয়ে গুরুতর আহত করে। আহত শেয়ার দাতা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  ২৭ জুন দুপুরে দক্ষিণ পতেঙ্গার ফুলছড়িপাড়া বটতলা এলাকায় আবু বক্করের মুদির দোকানে এই ঘটনা ঘটে। এই বিষয়ে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, এনসিপি সদস্য সাদাত সাইম (২৩) কে এনামুল হক (৩০), ও সানভীর রহমান রোমান (২৪) এই দু’জনে মারধর করে। এই মারধরের ঘটনাটি নাছির উদ্দিন তার টাইমলাইন থেকে ফেসবুকে শেয়ার দেয়।নাছির উদ্দিন সংবাদটি ফেসবুকে শেয়ার দেবার কারণে রাগান্বিত হয়ে ইসমাইল , এনাম ও সানভীর এই ৩ জনে নাছির উদ্দিনের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। এই সময় তারা লোহার রড, দেশীয় অস্ত্র ও লাঠি ব্যবহার করে।

এনসিপি সদস্য সাদাত সাইম , নাছির উদ্দিন ও হামলাকারী উল্লেখিত ৩ জনেরই বাড়ী একই ওয়ার্ডে। হামলাকারীদের সাথে আরো অজ্ঞাতনাম কয়েকজন ছিলেন বলে স্থানীয় সুত্র দাবী করছে।

আমাদের অনুসন্ধানে দেখা গেছে, ইসমাইল , এনাম ও সানভীর ৩ জন আপন ভাই। তারা ৩জন ফুলছড়িপাড়া বশির উল্লাহ মেম্বারের বাড়ীর মোঃ আলী আজগরের ছেলে । নাছির উদ্দিন হলো একই এলাকার কালুশু মিয়া চৌকিদার বাড়ীর মৃত আফজাল আহম্মেদ’র মেঝাে ছেলে । ইসমাইল , এনাম ও সানভীর এলাকায় উৎশৃংখল লোক হিসেবে পরিচিত ও ফ্যাসিবাদী সরকার সমর্থিত । এনাম একজন ইয়াবা ব্যবসায়ী ।

অন্যদিকে নাছির উদ্দিন  বিএনপি সমর্থিত, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও রেস্টুরেন্ট ব্যবসায়ী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla