1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করে সহকারী মৌলভী (কারি) এবং ইবতেদায়ি কারি পদে নিয়োগের ক্ষেত্রে দাওরায়ে হাদিসের সনদকে যুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

এতে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) উত্তীর্ণ আলেমদের জন্য সরকারি নিয়োগের সুযোগ তৈরি হলো।

সোমবার (২৩ জুন) মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন যোগ্যতার কথা জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, এখন থেকে সহকারী মৌলভী (কারি) ও ইবতেদায়ি কারি পদে নিয়োগের জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারীরাও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ইলমে কিরাত বা হিফজুল কোরআন সনদ থাকা আবশ্যক হবে।

নিয়োগের অন্যান্য শর্তাবলী

বয়সসীমা: আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য করা হয়েছে।

শিক্ষাগত মান: পুরো শিক্ষা জীবনের যেকোনো স্তরে মাত্র একটি ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে, এর বেশি থাকলে আবেদন করা যাবে না।

বেতন স্কেল ও গ্রেড

১. সহকারী মৌলভী (কারি): সাধারণ ক্ষেত্রে ১১তম গ্রেডে ১২,৫০০-৩০,২৩০ টাকা বেতন স্কেল নির্ধারিত হয়েছে।

তবে আলিম মুজাওয়িদসহ ফাজিল সনদধারী হলে ১০ম গ্রেডে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন স্কেল প্রাপ্য হবেন।

২. ইবতেদায়ি কারি: এই পদের জন্য ১৬তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla