1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

শিশু ক্যান্সার সেবামূলক ও সহায়ক সংগঠন চিলড্রেন লিউকেমিয়া অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাস)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর শিশু ক্যান্সারবিষয়ক এশীয় সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ মঙ্গলবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আগামী ২৫ থেকে ২৮ জুন অনুষ্ঠিতব্য ১৮তম এশিয়া চাইল্ডহুড ক্যান্সার সম্মেলনের তৃতীয় অধিবেশনে তিনি মডারেটরের দায়িত্ব পালন করবেন। অধিবেশনটির বিষয় হচ্ছে ‘শিশু ক্যান্সার চিকিৎসা ও গবেষণার পরিবর্তনশীল চিত্র’।

সোসাইটি অব ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক অনকোলজি (SIOP) এবং ক্যান্সার চিলড্রেন ইন্টারন্যাশনাল (CCI)-এর যৌথ উদ্যোগে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রতিপাদ্য হলো— ‘পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ আমরা: প্রতিটি শিশুর জন্য বিজ্ঞান, মানবিক সহমর্মিতা ও আশার বার্তা।’

এবারের সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি বিশ্বের ৩৬টি দেশের সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla