1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লাখো মানুষের যাতায়াত সহজ করতে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু চাই নইলে আমরণ অনশন - পূর্ব বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
  হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে – এম এ মালেক সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজে দুর্নীতির নতুন সিন্ডিকেট, একটি শিক্ষা প্রতিষ্ঠানের জিম্মি দশা! দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন  রিদুয়ান সিদ্দিকী বাঁশখালীতে পূর্বধারা সম্পাদকের বাড়ীতে চুরি-লুটপাট কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই বেনজিরকে দেশে আনতে ১৪৪ পাতার কাগজ দুবাই সরকার দিয়েছেপররাষ্ট্র মন্ত্রণালয় লাখো মানুষের যাতায়াত সহজ করতে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু চাই নইলে আমরণ অনশন টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক নাজমুল এন্টারপ্রাইজের জালিয়াতি: আসাদুজ্জামানের সহায়তায় চট্টগ্রাম ​কাস্টমস হাউসে কোটি টাকার রাজস্ব ফাঁকি

লাখো মানুষের যাতায়াত সহজ করতে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু চাই নইলে আমরণ অনশন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

পটিয়া, আনোয়ারা-চন্দনাইশ তিন উপজেলার সংযোগস্থল চামুদরিয়া ঘাটে অবহেলিত লাখো মানুষের যাতায়াত সহজ করতে এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি আধুনিক “ওয়াই টাইপ সেতু” নির্মাণের দাবিতে ২০ জুন ২০২৬  (শনিবার) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম”-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণকেই সোচ্চার হতে হবে। সরকার যারাই গঠন করে তারা ক্ষমতাসীন হওয়ার পর ক্ষমতারভারে অন্ধ হয়ে পড়ে। তাই জনগণকেই তাদের অধিকারের ব্যাপারে সচেষ্ট হতে হয়। দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পয়েন্টে চামুদরিয়া ওয়াই টাইপ সেতুর অবস্থান। সরকার আনোয়ারাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেও জনগণের যাতায়াতে মহানগর এবং প্রত্যেক থানার সাথে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করা হয়নি। এ সেতুকে কেন্দ্র করে অনেক শিল্পকারখানা ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা করা যাবে।

“চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম”-এর আহ্বায়ক রাজনীতিবিদ এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সদস্যসচিব এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, এড. মাহবুবুর রহমান, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, যুগ্ম সদস্যসচিব লেখক ও গবেষক এ কে এম আবু ইউসুফ, এ কে এম হেদায়েতুল ইসলাম হেমায়েত, মোরশেদুল আলম চৌধুরী মুন্না, হারুণ আল রশিদ রানা, আব্দুল কাদের সিকদার, আসিফ সিকদার, আনোয়ারা পূজা উদযাপন পরিদের আহ্বায়ক সাগর মিত্র, সদস্যসচিব প্রদীপ ধর, সমাজসেবক যীশু দাশ, এ্যাড ভিশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মাসুদ রানা, ক্যাপ সহ সভাপতি জানে আলম, আনোয়ারা উপজেলা জিয়া মঞ্চ-এর সভাপতি মোহাম্মদ শিবলী নোমানী, পরিষদের প্রচার সম্পাদক লেখক মহিউদ্দিন কাদের, দপ্তর সম্পাদক আলহাজ্ব নওশা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা লিটন চৌধুরী, মোজাম্মেল হক প্রমুখ। মানববন্ধনে সভাপতির বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, আমরা বর্তমান জনবান্ধব সরকারের কর্মী হিসেবে জনগণের দোর গোড়ায় গিয়ে এই সেতু করবো বলে আশ্বাস দিয়ে ভোট চেয়েছি। পটিয়া, আনোয়ারা, চন্দনাইশের জনগণ ভোট দিয়ে ৩ জন সাংসদ নির্বাচিত করেছেন। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। সেই নিরীখে এই সেতু বাস্তবায়ন অতীব গুরুত্বপূর্ণ। সেতুটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এবং স্থানীয় ৩ এমপিকে ইতোমধ্যে স্মারকলিপি ও আবেদন দেওয়া হয়েছে। সেতুটি পূর্ব থেকেও সরকারি জরীপ, সয়েল টেস্ট, প্রশাসনিক কাজ করা হয়েছে। বর্তমানে উক্ত কাজ স্থবির হয়ে অগ্রগতি নেই বললেই চলে। এমতাবস্থায় গণমানুষের দুঃখ লাঘবে আমরা এই অর্থবছরে বাজেটে অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ উপজেলাসহ দক্ষিণ চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব, ঢাকা প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে আমরণ অনশনের কর্মসূচি পালন করতে বাধ্য হবো। বিশেষ অথিতির বক্তব্যে এম. মনজুর উদ্দীন চৌধুরী বলেন, আমরা জনগণের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় এড়িয়ে চলতে পারি না। রাষ্ট্রকে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয়টি জোর দিয়ে অনুধাবন করা দরকার। আমরা দল, মত, নির্বিশেষে এই সেতুর বাস্তবায়ন চাই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla