1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ‘চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব (সিবিডিসি)’র কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খলভাবে পরিচালনা, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের সাধারণ সদস্য ও মডারেটরদের সর্বসম্মতিক্রমে  ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি পদে এ এম রিয়াজ কামাল হিরণ এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফারুক মনোনীত হয়েছেন।

১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি দেব প্রিয় বড়ুয়া, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সুহিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রাকিব, অর্থ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন সাঈদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, রক্ত ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাশেদ খোকন রুবেল।

এছাড়াও কমিটিতে রয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু উবায়দুল্লাহ মোঃ সাকিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোবিন, আইটি বিষয়ক সম্পাদক মুহিবুল হাসান রাফি, সহ-আইটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আমির খান রানা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশীদ এবং কার্যকরী সদস্য মোহাম্মদ মোজাম্মেল।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব অতীতের ন্যায় আগামীতেও মুমূর্ষু রোগীদের রক্তদান  নিশ্চিতকরণসহ চট্টগ্রামের যেকোনো মানবিক ও সামাজিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla