1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীনও রয়েছেন। পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে তাদের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

সোমবার ১০ জুন  বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী বদলিকৃত কর্মকর্তারা হলেন, সিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সনজয় কুমার সিনহা, কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন এবং সঞ্জয় গৃহ। তাদের সবাইকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ প্রশাসনে চলমান রদবদলের অংশ হিসেবেই এ বদলি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি দেশের বিভিন্ন ইউনিটে পুলিশ কর্মকর্তাদের পদায়ন ও বদলির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জের শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আনা হয়। হাসান মোহাম্মদ শওকত আলী নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla