1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কোতোয়ালী থানা পুলিশের অভিযান অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ১১ গ্রেফতার - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

কোতোয়ালী থানা পুলিশের অভিযান অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ১১ গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কোতোয়ালী থানা পুলিশ চট্টগ্রামের সিনেমা প্যালেসের সামনে ‘হোটেল বিবাড়ীয়া’য়  অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৮ জন মহিলা ও ৩ জন পুরুষ সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে,  দীর্ঘদিন ধরে এ হোটেলে অসামাজিক কারযকলাপ সহ মাদক বিক্রি হতো। কতিপয় পুলিশের সহযোগিতায় থানার ওসিকে ফাঁকি দিয়ে এসব অপকর্ম হতো এখানে । একটি সংবাদ মাধ্যম সুত্রে এসব বিষয় জানা মাত্রই তাৎক্ষণিকভাবে থানার সৌকষ ওসি এই অভিযান করেন।

আটকককৃত হলেন, ১.চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার হুজুরখিল এলাকার রহিম কাদের বাড়ির সিরাজুল ইসলাম’র পুত্র মোঃ হাসান বিপুল (৩৬) ২ . একই উপজেলার নুর আহমদ সওদাগর বাড়ির মোঃ  ইসহাক’র পুত্র  মাসুদুর আলম (২৩) ৩. কক্সবাজার জেলার পেকুয়া থানার মেহেরনামা এলাকার ওবায়দুল হক’র পুত্র বেলাল হোসেন (৪৮) ৪. নোয়াখালী জেলার হাতিয়া থানার চান মিয়া হাজী বাড়ির মোঃ জরুল হক’র মেয়ে জেসমিন আক্তার (২২) ৫. চাঁদপুর জেলার কচুয়া থানার বায়েক এলাকার  আবুল বাশার’র মেয়ে সাথী আক্তার শাবনুর (২২) ৬. পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম মিয়াখালী এলাকার আমির হোসেন’র মেয়ে কুলসুম (১৯) ৭.চাঁদপুর সদর থানার পাইকদি, তফাদার বাড়ির আজিজ তফাদার’র মেয়ে খাদিজা আক্তার (১৮) ৮. পিরোজপুর জেলার কাউখালী থানারউত্তর লিলতি গ্রামের মৃত মালেক হাওলাদার’র মেয়ে মনি আক্তার (২৯) ৯. নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল গ্রামের মৃত আবদুল কাদের’র মেয়ে কাজল (২৬) ১০. একই গ্রামের মৃত তাজুল’র মেয়ে সাথি (২৯) ও ১১. নোয়াখালী জেলার কবিরহাট থানার রিপন সরকার’র মেয়ে জেমসিন (২৫) ।

উপরোক্ত এই ১১জনকে  বিনা পরোয়ানায় গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ন্যায় বিচারার্থে কোতোয়ালী থানার অধর্তব্য মামলা নং-১৫২/২০২৬ইং, তাং-১৭/০৫/২০২৬ইং, ধারা-৭৬/১০৩ সিএমপিও মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।        সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই নিবির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় স্পেশাল ২১ (নৈশ) ডিউটি করাকালীন ১৭ মে রাত সাড়ে ৯ টায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla