1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাবা ক্যান্সার রোগী, স্ত্রীর প্যারালাইসি ইতিস তনচংগ্যা সকলের সহযোগিতা কামনা করেছেন   - পূর্ব বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদ্যালয়  কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস বন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে 

বাবা ক্যান্সার রোগী, স্ত্রীর প্যারালাইসি ইতিস তনচংগ্যা সকলের সহযোগিতা কামনা করেছেন  

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

মো. আলমগীর কবির
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর দেবতাছড়ি এলাকার বাসিন্দা ইতিস তনচংগ্যা বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে। পরিবারের একদিকে বাবার ক্যান্সারের চিকিৎসা, অন্যদিকে স্ত্রীর প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় সে বড় অসহনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।

সরজমিনে দেখা যায়, ইতিস তনচংগ্যার বাবা অনিল তনচংগ্যা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। প্রতি মাসে থেরাপি চিকিৎসাসহ আনুসাঙ্গিক সেবা ২৬ হাজার টাকা। তার স্ত্রী চিকিৎিসার জন্য প্রতি সপ্তাহে পর পর ১৭শত টাকার প্রয়োজন হয়  । দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি তাদের সহায়-সম্পত্তি বিক্রি করে চিকিৎসার ব্যয় বহন করেছে। বর্তমানে তাদের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়েছে।

পিতার দীর্ঘ দিনের অসুস্থতার চিকিৎসার পাশাপাশি ইতিস তনচংগ্যার স্ত্রী সান্তনা তনচংগ্যা প্যারালাইসিসে আক্রান্ত চিকিৎসা চালাতে গিয়ে দরিদ্র পরিবারে অন্ধকার নেমে এসেছে। দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ইতিস তনচংগ্যা।

সাংবাদিকদের মাধ্যমে দরিদ্র ও অসুস্থ একই পরিবারে দুই জন গুরুতর কঠিন রোগে আক্রান্তের খবর পেয়ে বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল সভাপতিঅজিত কুমার তনচংগ্যা অসহায় পরিবারটির খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান। তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, মানবাধিকার সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

এসময় ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যাও পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি দেশবাসী, বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনসহ সকলের প্রতি ইতিস তনচংগ্যা পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি নিজেও সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।

অসহায় এই পরিবারের খোঁজখবর নিতে কাপ্তাই প্রেসক্লাবের প্রতিনিধি হিসেবে যান আলমগীর কবির এবং সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন পরিবারটির সাথে সাক্ষাৎ করেন এবং বিষয়টি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সামনে তুলে ধরেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা না পেলে পরিবারটি আরও ভয়াবহ সংকটে পড়তে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
(ইতিস তনচংগ্যা যোগাযোগ মোবাইল নাম্বার 01883416662 ),চিকিৎসা বিকাশ নম্বর- ০১৮৮৩৪১৬৬৬২ উপরোক্ত নম্বরে চিকিৎসা সহায়তা করা যাবে বলে জানা গেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla