1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরে ১ শত ৮০ দিনের কর্মপরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যক্রম গণমাধ্যম কর্মীদের অবহিতকরণের লক্ষ্যে কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে।
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিস এর আয়োজনে বুধবার (১৩ মে) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এই প্রেস ব্রিফিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এসময় প্রেস ব্রিফিং এ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ১ শত ৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলায় উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, সড়ক প্রচার, অনলাইন প্রচার, কৃষক সমাবেশ, ফ্যামিলি সমাবেশ করা হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার করা হয়েছে। প্রতিটি কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যহীন।
তিনি আরোও বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের প্রতিটি কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেখে থাকেন।

প্রেস ব্রিফিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী। এসময় তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর ১ শত ৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহন করেছেন। ইতিমধ্যে বিগত ১৪ এপ্রিল হতে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। সরকার প্রতিটি সেক্টরকে আধুনিকায়ন করতে চাচ্ছে।
কৃষক কার্ড বিতরণ সহ সরকারের নানা জনকল্যাণমুখী কার্যক্রম কাপ্তাই তথ্য অফিসের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে।

প্রেস ব্রিফিং এ কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ কাজী জোবায়ের রাকিব সরকারের কৃষি ঋণ এবং কৃষক কার্ড বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির, সাবেক সভাপতি ও রূপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন সহ কাপ্তাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla