1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

দায়িত্ব গ্রহণের একদিনের মাথায়  সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম। ৭মে  বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা পুলিশের এসপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে ৮ম জুমার নামাজের পরে তিনি জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন। জঙ্গল সলিমপুরে স্থাপিত দুটি পুলিশ ফাঁড়ি ও র‌্যাবের একটি ফাঁড়িও পরিদর্শন করেন তিনি।

এ সময় এসপি মাসুদ আলম বলেন, এখানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ কাজ করছে। সাধারণ মানুষ তাদের মতো করে বসবাস করবে। কেউ সন্ত্রাসী কার্যক্রম বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। পরিদর্শনে তিনি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জঙ্গল সলিমপুর এলাকার কিশোরসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন। এই সময় মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্ক ইস্যু নিয়ে তিনি কিশোরীদের সাথে খুনসুটিতে মেতে উঠেন।

উল্লেখ্য, গত মার্চে জঙ্গল সলিমপুরে বড় আকারের অভিযান পরিচালনা করে প্রশাসন। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে সন্ত্রাসীরা যাতে আস্তানা গড়তে না পারে, সেই লক্ষ্যে সেখানে দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। একটি র‌্যাবের এবং একটি পুলিশের। বর্তমানে এলাকাটি সার্বক্ষণিক পুলিশ এবং র‌্যাবের টহলের আওতায় রয়েছে।

চট্টগ্রামের নবাগত পুলিশ সুপারের এলাকা পরিদর্শন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে সাহস যোগানোর পাশাপাশি সন্ত্রাসীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে ওই অঞ্চলের মানুষের সাথে বলে জানা গেছে ।।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla