1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
- পূর্ব বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাল সনদে চাকুরী, চাকুরীর ১০ বছর পর ডিপ্লোমা সনদ জমা। মূল পদে স্থায়ী না হয়েও পদোন্নতি। ম্যাজিস্ট্রেড এর নাম ভাঙ্গিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ উঠছে ইয়াছিনুল হক চৌধুরীর বিরুদ্ধে। ইয়াছিনুল হক চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অবৈধভাবে নিয়োগ পাওয়া স্বাস্থ্য পরিদর্শক।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) চাকরি স্থায়ীকরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে।  মূল পদে স্থায়ী না করে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দেয়ায় সংশ্লিষ্টদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এর আগে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ফেল করার পরও উপ-সহকারী প্রকৌশলী পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই প্রকৌশলীর পদোন্নতি বাতিল করা হয়।

সুত্রমতে,  আওয়ামী লীগ সরকারের আমলেও চার শ্রমিককে পদোন্নতি দিয়ে উপ-সহকারী প্রকৌশলী করা হয়েছিল। এসব অনিয়মের প্রমাণও পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র জানায়, ৩০ জুন ২৯৫ জন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী করেছে চসিক। তাদের মধ্যে সরকারি শিক্ষক পদে ১৭৪ জন, প্রভাষক পদে ৭৮ জন, মেডিকেল অফিসার পদে পুরুষ ও মহিলা মিলে ৩০ জন, মেডিকেল কনসালট্যান্ট পদে ২ জন, স্বাস্থ্য সহকারী পদে ৮ জন এবং স্বাস্থ্য পরিদর্শক পদে ৩ জন। স্বাস্থ্য পরিদর্শক পদে যে তিনজনকে স্থায়ী করা হয়েছে তারা হলেন-আরিফুল হক চৌধুরী, ইয়াছিনুল হক চৌধুরী ও নজরুল ইসলাম ভূঁইয়া। এদের মধ্যে শুধু আরিফুল হক চৌধুরীর মূল পদ স্বাস্থ্য পরিদর্শক। বাকি দুজনের মধ্যে ইয়াছিনুল হক চৌধুরী এতদিন সহকারী স্যানিটারি পরিদর্শক এবং মো. নজরুল ইসলাম ভূঁইয়া সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। এসব সহকারীদের গ্রেড ছিল ১৬তম। ২৯ জুন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তিনজনকে স্বাস্থ্য পরিদর্শক পদে স্থায়ীকরণ করা হয়। তাদের মূল পদ ১৬তম থেকে ১৪তম গ্রেডে উন্নীত করা হয়। তবে আদেশে কৌশলে মূল পদ কিংবা নিয়োগকৃত পদ উল্লেখ করা হয়নি। চসিকের নিয়োগ বিধিমালার ৬৯ নম্বর তফশিলে উল্লেখ রয়েছে, স্বাস্থ্য পরিদর্শক পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। এই পদে পদোন্নতির মাধ্যমে ৩৩ শতাংশ এবং সরাসরি নিয়োগে মাধ্যমে ৬৭ শতাংশ জনবল নেওয়ার নিয়ম। শর্ত হচ্ছে পদোন্নতির ক্ষেত্রে স্বাস্থ্য সহকারী বা পরিবার পরিকল্পনা কল্যাণকর্মী পদে ৭ বছরের চাকরি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি (স্যানিটারি ইন্সপেক্টরশিপ) বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা প্রয়োজন। অপরদিকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেডিকেল টেকনোলজি (স্যানিটারি ইন্সপেক্টরশিপ) বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা প্রয়োজন। কিন্তু অদৃশ্য কারণে সম্প্রতি ‘স্বাস্থ্য পরিদর্শক’ পদে স্থায়ী হওয়া ইয়াছিনুল হক চৌধুরী এবং নজরুল ইসলাম ভূঁইয়ার ক্ষেত্রে পদোন্নতি কিংবা সরাসরি নিয়োগের কোনো বিধি মানা হয়নি। জানা যায়, ইয়াছিনুল হক চৌধুরী ২০০৫ সালের ৩ আগস্ট ‘সহকারী স্যানিটারি পরিদর্শক’ পদে অস্থায়ী কর্মচারী হিসাবে চসিকে যোগ দেন। তবে চসিকের অর্গানোগ্রামে এই নামে কোনো পদ নেই। পরবর্তীতে স্বাস্থ্য সহকারী পদে রয়েছেন, এমন মিথ্যা তথ্য দিয়ে ২০১২ সালে ইন্সপেক্টরশিপ ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। এছাড়া অস্থায়ী কর্মচারী হয়েও স্যানিটারি ইন্সপেক্টরের মিথ্যা পদ দেখিয়ে হয়ে যান নিরাপদ খাদ্য পরিদর্শক। অপরদিকে ২০০৫ সালের ২৩ এপ্রিল অস্থায়ীভিত্তিতে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে যোগ দেন নজরুল ইসলাম ভূঁইয়া। সেখান থেকে কাকতালীয়ভাবে ২০০৭ সালের ১০ জুন এক অফিস আদেশের মাধ্যমে তিনি স্বাস্থ্য পরিদর্শকের সহকারী হয়ে যান। ওই অফিস আদেশে স্বাক্ষর করেছিলেন তৎকালীন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে স্বাস্থ্য সহকারী এবং স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমা কোর্স ছাড়াই নজরুল ইসলাম ভূঁইয়াকেও করা হয়েছে স্বাস্থ্য পরিদর্শক।

স্থায়ী করা তিনজনের মধ্যে একজনের মূল পদ সহকারী স্যানিটারি পরিদর্শক এবং অপরজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক। তবে তাদের স্থায়ী করা হয়েছে ‘স্বাস্থ্য পরিদর্শক’ হিসাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla