1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশে ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় লায়ন রফিকুল ইসলাম - পূর্ব বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

চন্দনাইশে ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় লায়ন রফিকুল ইসলাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’র দ্বিতীয় দিনের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল (শনিবার) গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব মানাজিল আল মারজান ও মানাজিল আল-সাফা হোটেলের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লায়ন রফিকুল ইসলাম (রফিক)।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা সিরাজুল ইসলাম, আইনুল হুদা চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ময়ূর। চন্দনাইশ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন একরামুল হক রিপন, রাকিব হুদা চৌধুরী, রিদোয়ানুর রহমান, এয়ার রহমান মানিক, শিমুল মনির, ফারুক, রিজুয়ান প্রমুখ। প্রধান অতিথি লায়ন রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন “তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা আজ সময়ের দাবি। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। যুবসমাজকে মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”খেলায় স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে মাঠে প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla