1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভালোবাসা দিবসে এম এ আলম শুভ'র লেখা যত গান  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভালোবাসা দিবসে এম এ আলম শুভ’র লেখা যত গান 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১২ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক
ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে শত শত গান। তার মধ্যে নাটকের গানের দিকে ঝুঁকছে সবাই৷ এম এ আলম শুভ’র কথায় ভালোবাসা দিবসে এসেছে বেশ কিছু গান।তার লেখা গান গুলোর মধ্যে ‘পাগল তোর জন্য’ এমন করে আর চাই না, হৃদয়ের আয়না, তোমার অভাব, ভুল শেষে ভালোবেসে, দুজন হেরে যাই সহ সংখ্যক গান। যেগুলো বিভিন্ন নাটকে প্রকাশ পেয়েছে।
তিনটি ধারাবাহিক নাটকে লিখেছেন তিনটি গান। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে রেজাউল হাসানের পরিচালনায়  ‘মা বাবা ভাই বোন’ নাটকে লিখেছেন ‘এক পৃথিবী ঋণ’। গানটির সুর ও সংগীত করেছেন আভরাল সাহির। গানটি গেয়েছেন কর্ণিয়া ও আভরাল সাহির।এনটিভি তে নিয়মিত  মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ”হৈচৈ পরিবার’ ও ফরিদুল হাসানের পরিচালনায় ‘দৌড় ‘ ধারাবাহিক নাটকে টাইটেল গান লিখেন তিনি। গান দুটির সুর ও সংগীত করেছেন আভরাল সাহির। আভরাল সাহিরের সাথে একটি গানে কণ্ঠ দিয়েছেন নিলাম সেন।
ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টির অভিনয়ে রেজাউল হাসানের পরিচালনায় ‘রকি ভাই’ নাটকে ‘কিছু মিষ্টি রোদ’ শিরোনামের গান লিখেন এম এ আলম শুভ। গানটিতে গেয়েছেন আভরাল সাহির ও সেনিজ। মহিদুল মহিমের পরিচালনায় ‘মডার্ণ কাপল’ নাটকে গেয়েছেন আভরাল সাহির ও সাকী। অভিনয়ে ছিলেন জোবান ও তানজিন তিশা। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘ডিয়ার ভ্যালেন্টাইনে ‘ গেয়েছেন তাহসিন আহমেদ ও আতিয়া আনিসা। সুর ও সংগীত করেছেন আভরাল সাহির। অভিনয়ে ছিলেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।
আফরান নিশো ও মেহজাবিনের অভিনয়ে,  মাহমুদুল রহমান হিমির পরিচালনায় ‘পার্টনারশীপ আনলিমিটেড’ নাটকে গেয়ছেন আভরাল সাহির ও অবন্তী সিথি। মাহমুদ মাহিনের পরিচালনায় ‘হৃদ মাঝারে’ নাটকে ‘আদর’ গানে কণ্ঠ দিয়েছেন আভরাল সাহির ও পড়শী। সুলতান এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায়৷
এছাড়াও আরো বেশ কিছু নাটকে গানের কাজ করেছেন তিনি। প্রথমবারের মতো তার লেখা গল্পে নির্মাণ হলো শর্টফিল্ম ‘তোমায় চেয়েছি পুরোটাই’। অভিনয়ে ছিলেন ফয়সাল দিপ ও নাজিয়া বর্ষা। শেখ সাদীর পরিচালনায় নাটকটি প্রকাশ পেয়েছে রঙিন সাম্পানের ইউটিউব চ্যানেলে।
4 Attachments
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla