1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বন্দর চুক্তি ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিল ও রইস হত্যার বিচারসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - পূর্ব বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত   সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২ তম জন্মবার্ষিকী ১০ জুন পাউবো’র ‘নিরব খাদক’ প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা  নেপথ্যে ফক্সি  আনোয়ার কক্সবাজারে ১২ লাখ টাকার চুক্তিতে প্রক্সি পরীক্ষায় সহকারী শিক্ষক নিয়োগের অভিযোগ সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নিপীড়িত মানুষের কণ্ঠস্বর নজরুল মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা ঠান্ডা মিয়া গরম কথা (৩৫৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ হাসান মারুফ সমীপে কক্সবাজারে বিজিবির অভিযানে ১৬ কোটি ৮৩ হাজার টাকার ইয়াবা উদ্ধার

বন্দর চুক্তি ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিল ও রইস হত্যার বিচারসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আহলে সুন্নাতের আকিদা পুনঃসংযোজন, মব সন্ত্রাসে নিহত মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার ও চাকরিচ্যুত ইমাম-খতিবদের পুনর্বহালের দাবি” মাদ্রাসা পাঠ্যবইয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আকিদা পুনঃসংযোজন, মব সন্ত্রাসে নিহত আলেমে দ্বীন মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার, চাকরিচ্যুত ইমাম-খতিবদের পুনর্বহালসহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবরে সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর।

১১ এপ্রিল (শনিবার) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও হাফেজ মোহাম্মাদ শাহজালালের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার।

বক্তব্য রাখেন সহ সভাপতি শাহেদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দীন নুরী, ইঞ্জিনিয়ার আলম জালালী, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মাসউদ হোসাইন, আলম ফরাজী, হাফেজ জাবের হোসাইন, ইঞ্জিনিয়ার আলম ও কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন “মব কালচার কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। মব সন্ত্রাসীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ধর্মীয় মতাদর্শের কারণ পরিকল্পিতভাবে ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আকাঈদ ও ফিকহ পাঠ্যপুস্তকে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা পুনঃসংযোজন; একই সঙ্গে অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া মহানবী (সা.)-এর রওজা জিয়ারত ও উসিলা গ্রহণ সংক্রান্ত বিষয় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। তাছাড়া মব সন্ত্রাসের অজুহাতে চাকরিচ্যুত শিক্ষক, ইমাম, খতিব ও ব্যাংকারদের চাকরিতে পুনর্বহাল, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের স্বার্থবিরোধী বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিল এবং আউলিয়া কেরামের মাজার শরীফে হামলার ঘটনাগুলোর নিন্দা, ক্ষতিগ্রস্ত মাজার শরীফগুলো সরকারি খরচে পুনর্নির্মাণ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান।

আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে দলটি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের শিকার ইরানের জনগণের প্রতি আমরা সংহতি প্রকাশ একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়। শেষে এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দৈনিক বাংলা মোড়ে এসে শেষ হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla