1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
বিশ্বনাথের ছিনতাই চুরি-ডাকাতি ও মাদক বন্ধে সর্বমহলের সহযোগিতা চাইলেন ওসি - পূর্ব বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কর্ণফুলীতে চোরাই জ্বালানি তেলের ভয়ংকর সিন্ডিকেট মূল নেপথ্যে ‘তেল শুক্কুর’  ২ জাহাজে আয় ৫০ কোটি, বিএসসি আরও ৪টি জাহাজ কিনবে বিশ্বনাথের ছিনতাই চুরি-ডাকাতি ও মাদক বন্ধে সর্বমহলের সহযোগিতা চাইলেন ওসি বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন হয়েছে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক পক্ষের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন   ২০ লিটার চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা    ১৫ কেজি গাজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ  হাটহাজারীতে প্রবাসীর ঘরের দেয়ালে ফুটোঃ থানায় অভিযোগ

বিশ্বনাথের ছিনতাই চুরি-ডাকাতি ও মাদক বন্ধে সর্বমহলের সহযোগিতা চাইলেন ওসি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে ‘চুরি-ডাকাতি, ছিনতাই-জুয়া ও মাদক ক্রয়-বিক্রয়’ করতে সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। সোমবার (৬ এপ্রিল) রাতে থানা কমপাউন্ডে পুলিশের উদ্যোগে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ওই সহযোগিতা চান।
তথ্য দাতার পরিচয় শতভাগ গোপন রাখার নিশ্চয়তা দিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, আপনাদের নিজ নিজ এলাকায় আপনাদের জানামতে যারা চুরি-ডাকাতি, ছিনতাই-জুয়া ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আছে তাদের তালিকা আমাদেরকে দিয়ে বিশ্বনাথের অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে এসব অপরাধ নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে না। আর আপনারা তথ্য দেওয়ার পর যাচাই-বাচাই শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহন না করলে আপনারাই আমাদেরকে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে পারবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন, আব্দুস ছালাম, ফারুক আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, নতুন বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় সভায় বিশ্বনাথের জনপ্রতিনিধি, ৩টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্বনাথ নতুন ও পুরাণ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla