1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 চাঁন্দার পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি নির্বাচন সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 চাঁন্দার পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি নির্বাচন সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চাঁন্দার পাড়া  ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির নির্বাচন সুষ্টু , শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচনে বিভিন্ন পদে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ ফখরুল ইসলাম দুলাল ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাহিদুর আলম পেয়েছেন ৬৭ ভোট। সহ-সভাপতি পদে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী মোঃ গিয়াস উদ্দিন পেয়েছেন ৯০ ভোট।

এছাড়া অপ্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোঃ শাহজাহান কার্যকরী সভাপতি, মোঃ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম সহ-সাধারণ সহ-সভাপতি আবু সায়েম , সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ২২২টি ভোট পড়েছে। নির্বাচন কমিশনার ওসমান গণি’র দেয়া সুত্রে এসব তথ্য জানা গেছে।

নির্বাচন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভোটাররা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনসহ এলাকার সামাজিক ও ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে। তারা বলেন, এই কমিটি এলাকার ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই সকলের প্রত্যাশা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা সকলকে সাথে নিয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার জন্য কাজ করবেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla