1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সুবিধাবঞ্চিতদের নিয়ে ত্রিতরঙ্গের ঈদ উৎসব - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

সুবিধাবঞ্চিতদের নিয়ে ত্রিতরঙ্গের ঈদ উৎসব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও আয়োজন করেছে পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বর্ণাঢ্য ঈদ উৎসব।
গতকাল ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান মালায় ছিল দেড়শতাধীক সুবিধা বঞ্চিত শিশুকে ঈদ পোশাক প্রদান, দুস্থ ও পঙ্গুদের ভ্যান গড়ি ও রিক্সা প্রদান, দরিদ্র কন্যার বিয়েতে আর্থিক অনুদান এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার সন্ধ্যা।
ত্রিতরঙ্গের চেয়ারম্যান সাংবাদিক ওসমান গণি মনসুরের সভাপতিত্বে বর্ণাঢ্য
এই অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ত্রিতরঙ্গের প্রধান প
ষ্ঠপোষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ শিপিং
কর্পোরেশনের নির্বাহী পরিচালক কবি আনোয়ার পাশা, একুশে পদক প্রাপ্ত
শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল
করিম কচি, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস,বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আমানুর রহমান খান, সমাজসেবী লায়ন সুলতানা নুরজাহান রোজী ও রোটায়িান আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন ত্রিতরঙ্গের এই ব্যতিক্রমী বর্ণাঢ্য আয়োজন দেখে আমি মুগ্ধ। এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটায়িান নুরুল আলম কিরণ, অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ চৌধুরী, শিল্পী আব্দুর রহিম, সাইফুদ্দিন মাহমুদ খান, ইকবাল পিন্টু, পাপিয়া আহমেদ, দিদারুল ইসলাম, নাসিমা আক্তার ডেইজী, শিলা চৌধুরী, মনোয়ার হোসেন, সুবর্না রহমান, বাচিক শিল্পী কঙ্কন দাশ, অরুণ ভদ্র, ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা সহ সভাপতি মো. একরামুল হক ভূঁইয়া, কবি ও অধ্যাপক বিচিত্রা সেন, কাজী আমেনা সুলতানা কবি সারাফ নাওয়ার প্রমুখ। উপস্থাপনায় নাসরিন ইসলাম ও দিলরুবা খানম।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla