1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নিখোঁজের ১২ঘন্টা পর অটোচালকের মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নিখোঁজের ১২ঘন্টা পর অটোচালকের মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুর রাবার বাগানের গহীন জঙ্গল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রামু জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকার পাহাড়ে ঝিরির পাশে তার মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত হিসেবে শনাক্ত হয়েছিল। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই স্বজনরা বিষয়টি জানতে পারে। পরে স্বজনরা রামু থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।

নিহত শামসুল আলম (৫৩) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি দুই মেয়ে ও দুই ছেলের জনক। পেশায় তিনি অটোচালক।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মঙ্গলবার বেলা ২টার দিকে রামু জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল গফুরের স্ত্রী কাঠ সংগ্রহ করতে রাবার বাগানের ভেতরে গেলে পাহাড়ি ঝিরির মাঝখানে মরদেহটি দেখতে পান। ভয়ে তিনি বাড়ি ফিরে স্বামীকে জানালে, আব্দুল গফুর স্থানীয় লোকজনের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখে নিশ্চিত হন।

নিহতের পরিবার জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত শামসুল আলম অটো চালিয়েছিলেন। রাতের কোনও সময়ে তাকে তার গাড়িসহ অপহরণ করে হত্যা করা হয়েছে।

রামু থানার ওসি মনিরুল আরও বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ জানতে এবং অপরাধী সনাক্তে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla