1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
একি কাণ্ড! সম্মাননা নিলেন , ব্যাংকে পেলেন অপমান - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

একি কাণ্ড! সম্মাননা নিলেন , ব্যাংকে পেলেন অপমান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

  ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ৭ জানুয়ারি ‘জুলাই বীর সম্মাননা’ মঞ্চে ১২০০ জন নিহত ও আহত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল ক্রেস্ট আর ৫০ হাজার টাকার চেক।

প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় প্রার্থী আসলাম চৌধুরী। অনুষ্ঠানের আয়োজক তার একমাত্র কন্যা মেহরীন আনহার উজমা। চেকে স্বাক্ষরও তার।

কিন্তু অনুষ্ঠানের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সেই চেক ভাঙাতে গিয়ে বারবার ফিরতে হচ্ছে ব্যাংক থেকে। হিসাবে টাকা না থাকায় একের পর এক চেক বাউন্স হচ্ছে। সবমিলিয়ে ১২০০ জনের জন্য মোট ৬ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছিল ওই অনুষ্ঠানে।

এ নিয়ে পরিবারগুলোর পক্ষ থেকে আসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ১৬ জানুয়ারি ব্যাংকে টাকা জমা দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ১৮ জানুয়ারি ব্যাংকে গিয়ে দেখা যায়, হিসাবে মাত্র ২০ হাজার টাকা রয়েছে। এরপর থেকে আজ-কাল-পরশু করে সময় নেওয়া হয়। এতে সহায়তা পাওয়া পরিবারগুলো বারবার ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হচ্ছে।

পরে ২৮ জানুয়ারির মধ্যে টাকা না দিলে আন্দোলনের ডাক দেওয়ার কথা জানানো হলে ৩ ফেব্রুয়ারি টাকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেদিনও ব্যাংকে গিয়ে চেক বাউন্স হয়। সর্বশেষ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সবাইকে আবার ব্যাংকে যেতে বলা হয়। কিন্তু সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা যায়, হিসাবে মাত্র ১৬ হাজার টাকা রয়েছে।

আসলাম চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪৫৭ কোটি টাকা। বর্তমানে তার মোট ঋণ প্রায় ১৭০০ কোটি টাকা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla