1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিদ্যালয়  কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস বন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে 

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় আসার পর একটা একটা করে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তা বাস্তবায়ন হবে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় একটি পথসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের দল। এ দলটি শুধু জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনে যে সব প্রতিশ্রুতি আমরা দিয়েছি প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে, ধৈর্য ধরে আমাদের পাশে থাকতে হবে।

তিনি বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম কৃষকদের উন্নয়নে কাজ করব। ক্ষমতায় যাওয়ার পরপর আমরা ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করেছি। আমরা সরকার গঠনের পর দশদিনের মধ্যেই কৃষিঋণ মওকুফ করে দিয়েছি। এতে ১২ লাখ কৃষক ঋণমুক্ত হয়েছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কুমিল্লা থেকে প্রচুর পরিমাণে কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়। আপনাদের দাবি হচ্ছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। আমরা যত দ্রুত সম্ভব কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করব।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, গুলি করেছে। তারা দেশের মানুষের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। যার ফলে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত চাপে আছে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। জনগণের যে চাওয়া আমরা সবকিছু বাস্তবায়ন করব।

জনগণ হচ্ছে বিএনপির আসল শক্তি উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান আহ্বান জানান, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করি। করব কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla