1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আনোয়ারা উপজেলার রায়পুরের  অসহায় ও চলাফেরায় অক্ষম মানুষের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ করা হয়েছে।

১ মে বুধবার রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসার সভাপতি লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। পাশাপাশি তিনি এলাকায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান ‘সিনবাদ গ্রুপ’-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা গেছে, অনুষ্ঠানে ৩ জন অসহায় ও চলাচলে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং ৬ জনকে ওয়াকিং স্ট্রেচার বিতরণ করা হয়, যা তাদের দৈনন্দিন জীবনে চলাফেরা সহজ করতে সহায়ক হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla