1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আল মোস্তফা এতিম প্রকল্পের বার্ষিক মাহফিলে সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন এতিমদের লালন-পালন করা সর্বোত্তম কাজ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আল মোস্তফা এতিম প্রকল্পের বার্ষিক মাহফিলে সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন এতিমদের লালন-পালন করা সর্বোত্তম কাজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আল্লামা আ.ফ.ম খালিদ হোসেন বলেন এতিমদের লালন-পালন ও দেখাশুনা করা সর্বোত্তম কাজ। তিনি ১৪ মে বাদ এশা চকরিয়া উপজেলার ছিকলঘাটা আল মোস্তফা এতিম প্রকল্পের ৩৪ তম বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মহফিলের ৩য় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন কুরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে আরো বলেন সৎভাবে জীবন যাপন করলে এবং মানুষের হক নষ্ট না করলে,মা-বাবার সেবা করলে দুনিয়া আখেরাত উভয় জাহানের তরক্কি লাভ করা সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
লক্ষ্যারচর কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব আলহাজ্ব নাওলানা আ.ক.ম ছাদেক এর সভাপতিত্বে এবং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মেস্তফা কাইসার এর সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আল মোস্তফা এতিম প্রকল্পের সাধারণ সম্পাদক মাওলানা ছাবের আহমদ,,বার্ষিক রিপোর্ট পেশ করেন আল মোস্তফা এতিম প্রকল্পের পরিচালক মাস্টার মোঃ মুছা।
আলোচনায় অংশ গ্রহন করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন, আলহাজ্ব মাওলানা মোস্তফা নূরী, আলহাজ্ব মাওলানা হাফেজ বশির আহমদ,মাওলানা রাকেব হাসান, মাওলানা হাফেজ মিনহাজ উদ্দিন, মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন,মাওলানা মামুনুর রশীদ নুরী,মাওলানা আব্দুশ শাকুর ও মাওলানা আবুল কাসেম নুরী প্রমুখ।
মাহফিলের ১ম অধিবেশনে আলহাজ্ব হাফেজ আহমদুর রহমান ও ২য় অধিবপশনে আলহাজ্ব হাফেজ রেজাউল করিম সভাপতিত্ব করেন। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলী,বিএনপি নেতা আলহাজ্ব তালেব উল্লাহ,মাওলানা আনিছুর রহমান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla