1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিএসসির বহরে এবার এলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

বিএসসির বহরে এবার এলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র নতুন জাহাজ এমবি বাংলার নবযাত্রা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) যুক্তরাজ্যের লন্ডনে জাহাজটির অফিসিয়াল ডেলিভারি সম্পন্ন হয়। লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ১৯ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ২টা ১৯ মিনিটে জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান Hellenic Dry Bulk Ventures LLC–এর আইনজীবী প্রতিষ্ঠান Stephenson Harwood LLP–এর কার্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।
জানা গেছে, বিএসসির নিজস্ব অর্থায়নে কেনা এই জাহাজটির আগের নাম ছিল XCL LION। ডেলিভারি অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এই সময়ে চীনে অবস্থানরত বিএসসির বাণিজ্য শাখার নির্বাহী পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনলাইনে যুক্ত হন। এতে জাহাজের মাস্টার, চিফ ইঞ্জিনিয়ারসহ নাবিকরাও অংশ নেন। চট্টগ্রামে অবস্থিত বিএসসির প্রধান কার্যালয় থেকেও কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
সূত্রমতে চুক্তির শর্ত অনুযায়ী ২৯ জানুয়ারি চীনের Jingjiang Nanyang Shipbuilding Co Ltd শিপইয়ার্ডে জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি সম্পন্ন হবে। এরপরই জাহাজটি সরাসরি বাণিজ্যিক কার্যক্রম ও পণ্য পরিবহনে যুক্ত করা হবে।
চুক্তি অনুযায়ী প্রতিটি জাহাজের মূল্য ধরা হয়েছে ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার। দুটি জাহাজের মোট সমন্বিত মূল্য ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন ডলার, যা সরকারি প্রাক্কলিত ব্যয়ের তুলনায় প্রায় ৪ দশমিক ৬ শতাংশ কম। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাহাজগুলো আধুনিক নকশা ও প্রযুক্তিসম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। আন্তর্জাতিক পরিবেশগত মান বজায় রেখে নির্মিত এসব জাহাজে উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।
এর আগে এই প্রকল্পের প্রথম জাহাজ এমবি বাংলার প্রগতি গত অক্টোবর ২০২৫ সালে একই শিপইয়ার্ড থেকে গ্রহণ করা হয়। জাহাজটি বর্তমানে বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla