1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি এসএম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমে, একই সংস্থার আরেক ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনের ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম কমিশনার, ট্যুরিস্ট পুলিশের এসপি খন্দকার খালিদ নুরকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি), নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দপ্তরের কমান্ড্যান্ট, খুলনা পিটিসির এসপি সোমা হাপাংকে ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিংএ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার ও ট্যুরিস্ট পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ওসমান গণিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার ও বর্তমানে নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে রাজশাহীর সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে এসবির ডিআইজি, নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) মো. যায়েদ শাহরিয়ারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

একই আদেশে এসবির বিশেষ পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল হকের পুলিশ সদর দপ্তরের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla